প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকাকে জরিমানা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:৫৪
প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকাকে জরিমানা

রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে নারীদের জন্য বিশেষভাবে চালু করা ‘পিংক বাস’। মঙ্গলবার (১৮ আগস্ট) পিংক বাসটিকে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস।


এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটিকে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।


জানা গেছে, সড়কে চলাচল শুরুর পরপরই পিংক বাসটির সঙ্গে বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাফিক পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা করা হয়।


নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে মঙ্গলবার রাজধানীতে পিংক বাস সার্ভিস চালু করা হয়। এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।


/এমএন


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য