মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, গাড়িতে ভাঙচুর-আগুন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫
মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, গাড়িতে ভাঙচুর-আগুন


রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনসহ একাধিক গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনায় পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা আহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযানের একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীদের একাংশ সিটি করপোরেশনসহ কয়েকটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর পৌনে ১২টার পরও এলাকায় উত্তেজনা চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অন্যদিকে ব্যবসায়ীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

একপর্যায়ে বিপুলসংখ্যক ব্যবসায়ীর ইটপাটকেলের মুখে পুলিশ সদস্যদের পিছু হটতে দেখা যায়। সংঘর্ষের কারণে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য