সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে: ডা. বাচ্চু এমপি

দে
উসমান গনি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৩
সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে: ডা. বাচ্চু এমপি


সচেতনতা বৃদ্ধি, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।


তিনি বলেন, শরীরে ডায়াবেটিসের ধরন নির্ণয় করে সঠিক চিকিৎসা গ্রহণ করা জরুরি। খাদ্যাভ্যাসের অনিয়ম ও মানসিক চাপসহ বিভিন্ন কারণে এ রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।


শনিবার (১৪ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির প্রধান উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান মুকুল।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ভূঁইয়া, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি সাংবাদিক আব্দুল মালেক, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান এবং পৌর বিএনপি নেতা শাহজাহান সজল।


অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবীর। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. অরুণ চন্দ্র বসাক।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য