বজ্রপাতে প্রাণ হারানো ছয়জনের দাফনের পর এবার নতুন আতঙ্কে দিন কাটাচ্ছেন স্বজন ও এলাকাবাসী। কবর থেকে মরদেহ চুরির আশঙ্কায় রাত জেগে কবর পাহারা দিচ্ছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতে নিহত ছয়জনকে দাফনের পর থেকেই কবরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অজানা আশঙ্কা ও আতঙ্কে স্বজনরা রাতের ঘুম হারিয়েছেন।
কেউ কবরের পাশে বসে, আবার কেউ পালাক্রমে পাহারা দিয়ে কাটাচ্ছেন রাত।প্রিয়জন হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই এমন পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন পরিবারগুলো। স্বজনদের দাবি, কবরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে তাদের প্রিয়জনের মরদেহ নিয়ে কোনো ধরনের অঘটন না ঘটে।এদিকে, ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।শোকের ওপর নতুন করে আতঙ্কের ছায়া প্রিয়জনকে হারানোর পর এবার তাদের শেষ আশ্রয়টুকু রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন স্বজনরা।