জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকসহ শান্ত মিয়া নামের এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ২১ বছর বয়সী শান্ত মিয়া ওই এলাকার আমজাদ আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়- বিশেষ অভিযানের অংশ হিসেবে কামালেরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শান্ত মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সামনে তিনি অপরাধ স্বীকার করেন। আদালত তাকে তাৎক্ষণিকভাবে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর ভূমিকা রাখার জন্য সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, "মাদকের কুফল থেকে যুবসমাজকে রক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। বকশীগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।