আসিফ বিয়ে না করলে আমি বাঁচব না

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৪:৩২
আসিফ বিয়ে না করলে আমি বাঁচব না

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন ১৮ বছর বয়সী এক তরুণী। প্রেমিক আসিফ মাহমুদের (২১) সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়া গ্রামে আসিফ মাহমুদের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী।

জানা গেছে, তরুণীর বাড়ি সিরাজগঞ্জের খোকসাবাড়ি এলাকায়। আর আসিফ মাহমুদ একই গ্রামের আবু হাশেমের ছেলে। তারা সম্পর্কে খালাতো ভাইবোন। তবে তরুণী বাড়িতে আসার পর থেকে আসিফের খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আসিফের বাড়িতে গিয়ে তার ঘরে প্রবেশ করেন ওই তরুণী। সেখানে আসিফকে না পেয়ে বাড়ির উঠানে অবস্থান নেন তিনি।

তরুণীর অভিযোগ, আসিফের সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের সূত্র ধরে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। বর্তমানে তিনি বিয়ের দাবি জানালেও আসিফ রাজি হচ্ছেন না বলে অভিযোগ করেন ওই তরুণী।

ওই তরুণী বলেন, “আসিফ বিয়ে না করলে বাঁচব না। এটাই আমার শেষ কথা।”

আসিফের বাবা আবু হাশেম বলেন, আসিফের সঙ্গে ওই তরুণীর সম্পর্কের বিষয়টি তিনি জানতে পেরেছেন। ছেলেকে বোঝানোর চেষ্টা করলেও সে বিয়ে করতে রাজি হয়নি। পরে বাড়ি ছেড়ে চলে গেছে।

এদিকে অভিযুক্ত আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, “বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য