গলাচিপায় গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দে
মো: জহিরুল ইসলাম
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৮
গলাচিপায় গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌরমঞ্চে গিয়ে শেষ হয়। এরপর কেক কেটে দলের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাবেক সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সি, পৌর সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাহেব মাস্টার, মো. রেজাউল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন প্রমুখ।


বক্তারা বলেন, “১২ ফেব্রুয়ারি আপনারা আমাদের দলের প্রার্থী নুরুল হক নুরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমাদের দলে কোনো ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী নেই। এ কারণে এলাকার মানুষ শান্তিতে আছেন।”


প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য