জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরাবিষয়ক উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই কমিটির উপপ্রধান করা হয়েছে মনিরা শারমিনকে।
সোমবার (২৬ অক্টোবর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ উপকমিটি গঠন করা হয়েছে। প্রবাসে দলের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা, সাংগঠনিক কর্মকাণ্ডের সমন্বয় এবং প্রবাসী কল্যাণবিষয়ক কার্যক্রম সুসংহত করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ডায়াস্পোরাবিষয়ক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা।
এ ছাড়া সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশকে। প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।