সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১৩:১৫
সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার



সরকারের সব কাজের বিরোধিতা না করে ভালো ও জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দেশের স্বার্থ ও জনস্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার বিরোধিতা করবে দলটি। এমন অবস্থানের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিটিএমএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


মিয়া গোলাম পরওয়ার জানান, বৈঠকে বিটিএমএ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সরকারের ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজে সহযোগিতার বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।


তিনি বলেন, সরকার দেশের মানুষের কল্যাণে যেসব ভালো উদ্যোগ নেবে, সেসব কাজে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। তবে দেশের স্বার্থবিরোধী কিংবা জনস্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দলটি তার বিরোধিতা করবে।


বৈঠকে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বর্তমান পরিস্থিতিসহ এ খাতের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য