জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নে এক বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ৬নং আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মীর আল আমিনের নেতৃত্বে আয়োজিত এ র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি বিভিন্ন স্লোগান ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মীর আল আমিন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক চেতনার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি ৬নং আদারভিটা ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সকলের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চান।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে ইউনিয়নের সকল মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একটি সুন্দর ও জনকল্যাণমুখী সমাজ গঠনে ভূমিকা রাখতে চান।