নাশকতাকারীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা গয়েশ্বরের

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০
নাশকতাকারীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা গয়েশ্বরের



দেশে যারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই সঙ্গে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের সহযোগীরা এখনো রয়ে গেছে। যারা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।


বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, নাশকতাকারীদের শুধু আইনগতভাবেই নয়, রাজনৈতিকভাবেও মোকাবিলা করা হবে।


বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সরকার কেবল পরিকল্পনা গ্রহণ করেই থেমে নেই, বরং প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।


দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গয়েশ্বর বলেন, জনগণ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে। ভবিষ্যতেও লড়াই-সংগ্রামের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।


এ সময় জিয়া মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য