কিশোরগঞ্জে ফুলের শুভেচ্ছায় চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন গ্রেনেট বাবু

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৪:৪৩
কিশোরগঞ্জে ফুলের শুভেচ্ছায় চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন গ্রেনেট বাবু

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মিষ্টি বিতরণ এবং ফুলের শুভেচ্ছার মধ্য দিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পূর্ণ বহালের দায়িত্বভার গ্রহণ করেছেন হোসেন শহীদ সরোওয়ার্দী ওরফে গ্রেনেট বাবু।বৃহস্পতিবার দুপুরে দায়িত্বভার গ্রহণের সময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন ওই ইউনিয়নের সচিব, মেম্বার,গ্রাম্য পুলিশ,সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এছাড়াও তাঁর দায়িত্বভার গ্রহণের সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তাকে দেখার জন্য নানা শ্রেণিপেশার মানুষ ইউনিয়ন পরিষদে ভিড় জমায়।


এসময় ইউনিয়ন পরিষদ চত্বর এক মিলন মেলায় পরিণত হয়। উপস্থিত ব্যক্তিবর্গ চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন। চেয়ারম্যান গ্রেনেট বাবু দায়িত্ব গ্রহণের পর উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং এলাকার উন্নয়ন ও সকল ধর্মের জনকল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য