গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ফ্লাইওভারের শুরুতে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশ থেকে একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তবে সৌভাগ্যক্রমে ট্রাকের চালক ও হেলপারসহ কারও কোনো ক্ষতি হয়নি। তারা অক্ষত রয়েছেন।