গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ফ্লাইওভার ব্রিজের ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মা, বাবা ও তাদের শিশুসন্তান রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রাথমিক তথ্যমতে, মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হলে তিনজন ঘটনা স্থলে নিহত হন। পরে তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্য কোনো যানবাহনের ধাক্কা অথবা সড়কের কোনো কিছুর সঙ্গে সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
নিহতদের পরিচয় ও দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।