চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত ৩, আহত অন্তত ৭

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:৩৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত ৩, আহত অন্তত ৭


চট্টগ্রামের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত সাতজন আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই শিপইয়ার্ডের শ্রমিক বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৪ আগস্ট) শ্রমিকরা শিপইয়ার্ডে কাজ করছিলেন। হঠাৎ সেখানে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।


পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ঘটনায় শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বিস্ফোরণের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য