ভোলার লালমোহনে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত ১

দে
কামরুল রাফি
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫
ভোলার লালমোহনে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত ১


ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের তেমনির মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে পড়ে যায়। এতে একজন যাত্রী গুরুতর আহত হন। অটোরিকশায় থাকা বাকি চারজন মোটামুটি সুস্থ রয়েছেন।


স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁদের দাবি, মাত্র এক সপ্তাহের ব্যবধানে একই স্থানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।


এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।


তাই আরও বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য