সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের হামলার শিকার দৈনিক দেশের কথার স্টাফ রিপোর্টার কাউসার আহমেদ

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬
সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের হামলার শিকার দৈনিক দেশের কথার স্টাফ রিপোর্টার কাউসার আহমেদ


দেশের চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনের সংবাদ কভারেজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক দেশের কথার স্টাফ রিপোর্টার কাউসার আহমেদ। সাভারের আশুলিয়ায় দায়িত্ব পালনকালে আন্দোলনরত পোশাক শ্রমিকদের একটি অংশ তার ওপর অতর্কিত হামলা চালায়।


এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য সংবাদকর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। হামলার ঘটনায় কাউসার আহমেদ আহত হয়েছেন।


পেশাগত দায়িত্ব পালনকালে একজন সংবাদকর্মীর ওপর এমন হামলার ঘটনা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


এদিকে, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দৈনিক দেশের কথার সম্পাদক ও প্রকাশক আরিফ খান। তিনি বলেন, সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালন করা একজন সাংবাদিকের অধিকার। এভাবে একজন সংবাদকর্মীর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।


তিনি আরও বলেন, সংবাদকর্মীদের ওপর হামলা করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। দৈনিক দেশের কথা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য