ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

দে
ইবি প্রতিনিধি
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। আগামী ৫ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়ে চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের সনদপত্রের ফিও নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে সমাবর্তনের প্রচার উপকমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।



সনদপত্রের জন্য স্নাতক (অনার্স) পর্যায়ে ৫০০ টাকা, স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে ৭০০ টাকা, এমফিলের জন্য ১ হাজার টাকা এবং পিএইচডি ডিগ্রির জন্য ২ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।


এ ছাড়া সমাবর্তনে সর্বোচ্চ তিনজন অতিথি সঙ্গে নেওয়া যাবে। স্বামী বা স্ত্রী এবং পাঁচ বছরের কম বয়সী সন্তানের জন্য কোনো অতিথি ফি দিতে হবে না। তবে পাঁচ বছর বা তার বেশি বয়সী প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য