ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের বিবৃতি।

দে
জাহিদ হাসান
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৫:৫৯
ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের বিবৃতি।



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ।


মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাকৃবি ছাত্রদলের দোয়া মাহফিল

বিবৃতিতে বলা হয়, সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় পরিষদ গভীরভাবে ব্যথিত।


এঘটনায় মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে উপা-চার্য অধ্যাপক ড. রইছ উদ্দিনের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট বিভাগ, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ, প্রক্টর, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বিবৃতিতে আরও বলা হয়, সভায় উপা-চার্য ঘটনাটি সম্পর্কে অবগত হন এবং বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ বিবেচনায় শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাংলাদেশের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে তা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

বিবৃতির শেষাংশে বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য