পেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের উদ্বোধন

দে
মুহাম্মদ ওসমান সরওয়ার
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৫:২৮
পেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের উদ্বোধন


‘মাদক ছেড়ে মাঠে চল’—স্লোগানে কক্সবাজারের পেকুয়ায় শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। পেকুয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চকরিয়ার এম নাহিয়ান স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়েছে লোহাগাড়া এফসি ফুটবল একাডেমি।


শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।


পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ছাফওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আসহাব উদ্দিন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, চকরিয়া থানার ওসি আরিফুল ইসলাম, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী এবং কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু।


আয়োজকেরা জানান, দক্ষিণ চট্টগ্রামের এই ফুটবল আসরে অংশ নিতে দেশের বিভিন্ন ফুটবল সংগঠনের ৩০টি দল আবেদন করে। পরে লটারির মাধ্যমে ১৬টি দলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।


উদ্বোধনী ম্যাচে দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে গড়া চকরিয়ার এম নাহিয়ান স্পোর্টিং ক্লাব ও লোহাগাড়া এফসি ফুটবল একাডেমির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমার্ধের ২৫ মিনিটে এম নাহিয়ান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জাহেদ গোল করে দলকে এগিয়ে নেন। পরে বিদেশি খেলোয়াড় বেঞ্জামিন কর্নার থেকে পাওয়া বলে গোল করলে ব্যবধান বাড়ে।


দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে লোহাগাড়া এফসির বিদেশি খেলোয়াড় পগবা গোল করে দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়। লোহাগাড়া এফসির গোলরক্ষক সালাহউদ্দিন সালু প্রতিপক্ষের একাধিক শট আটকে দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় পায় লোহাগাড়া এফসি ফুটবল একাডেমি।


আজকের উদ্ভোধনী খেলায় ম্যাচসেরা নির্বাচিত হন লোহাগাড়া এফসির গোলরক্ষক সালাহউদ্দিন সালু।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য