কিশোরগঞ্জ সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭
কিশোরগঞ্জ সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা


নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম লাল মিয়ার সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫নভেম্বর)সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


এতে বক্তব্য দেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ্ আলম বাবু,উপজেলা ছাত্র দলের সভাপতি সোহেল রানা রাসেল প্রামানিক,সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম,সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মাহুবার রহমান বাদশা, সাধারণ সম্পাদক আব্দুল মালেক,স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওমর ফারুক রিপন,সাধারণ সম্পাদক শামিম হোসেন,ছাত্র দলের সভাপতি স্বপন মিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।এ সময় বক্তাগণ দীর্ঘদিনের ত্যাগী,পরীক্ষিত ও দুঃসময়ের নেতাদের মূল্যায়নের দাবি তুলে ধরে বলেন,জাহাঙ্গীর আলম লাল মিয়া এক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছেন।


তিনি দলের দুঃসময়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন।নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এতে তাকেই দলের পক্ষ থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করা উচিত বলে আমরা মনে করি।আমাদের প্রতাশা ত্যাগী ও পরীক্ষিত নেতা লাল মিয়াকে মনোনয়ন দেওয়া হলে জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নসহ দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।তবে ত্যাগীকে বাদ দিয়ে বিএনপির হাইব্রিড নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে দলের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।তাই বিএনপির নীতিনির্ধারকদের প্রতি তৃণমূলের মতামত ও জনসমর্থন বিবেচনায় নিয়ে চেয়ারম্যান পদে যোগ্য,ত্যাগী ও জনবান্ধব প্রার্থী হিসেবে লাল মিয়াকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান বক্তাগণ।পরিশেষে বক্তাগণ লাল মিয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য হাত তুলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অপর বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী লাল মিয়া বলেন,দলের দুঃসময়ে পাশে ছিলাম।অনেক ত্যাগ স্বীকার করেছি। এতে যথাযথ মূল্যায়নের মাধ্যমে যোগ্য ও জনসম্পৃক্ত ব্যক্তি হিসেবে আমি দলীয় মনোনয়ন পাওয়ার আশা করছি। আর দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন পেলে ইনশাআল্লাহ আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য