নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী একেএম দেলোয়ার হোসেন দুলাল মাষ্টারের সমর্থনে পাখির চোখে নির্বাচনী প্রচারণার মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।
সোমবার বিকেলে এ শোডাউন ঘিরে সমর্থক ও ইউনিয়নবাশির মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অপর দিকে প্রার্থীর সমর্থনে আয়োজিত এ শোডাউনে মোটরসাইকেলের দীর্ঘ সারি ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি নজর কেড়েছে স্থানীয়দের।পাখির চোখে মোটরসাইকেলের দীর্ঘ বহর পুরো ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লা প্রদক্ষিণ করেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন দুলাল সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন এবং শোডাউনে অংশ নেওয়া সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রার্থীর পক্ষে নিজেদের সমর্থন জানান।