জামালপুরে শক্তিশালী বোমা উদ্ধার, নিস্ক্রিয় করল সেনাবহিনী।

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২০
জামালপুরে শক্তিশালী বোমা উদ্ধার, নিস্ক্রিয় করল সেনাবহিনী।


জামালপুর শহরের গেটপাড় রেলওয়ে ওভারপাসে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ দল।


১৪ নভেম্বর রাতে জামালপুর শহরের প্রধান সড়কের রেলওয়ে ওভারপাসের মাঝামাঝি অংশ থেকে লাল কসটেপে মোড়ানো বোমাতে "সাবধান বিপদজনক" লেখা একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। পরে ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেন। শনিবার রাত ১১টার সময়


বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে স্থানীয় জরিনা মিয়ার উদ্দিন স্কুল মাঠে নিয়ে যান। সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে বোমাটি বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। 

বোমাটি ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন, জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, সেনাবাহিনী, র‍্যাবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য