কে এই রাবেয়া ইসলাম, ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা

দে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৪০
কে এই রাবেয়া ইসলাম, ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা


রাজধানী তুরাগের ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সকলের কাছে সুপরিচিত। আওয়ালীগের দোসর হিসেবে খ্যাত অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা রাবেয়া ইসলাম। তার বিরুদ্ধে ঘুষ, সীমাহীন দুর্নীতি, জাল- জালিয়াতি, স্বজনপ্রীতি, স্কুলের নতুন- পুরাতন বই বিক্রিসহ নানাবিধ বিভিন্ন অপকর্মের গুরুতর অভিযোগ উঠেছে । দীর্ঘদিন ধরে (এখন পর্যন্ত) আওয়ামী লীগের দোসর রাবেয়া ইসলাম বহাল তবিয়তে আছেন। তার বিরুদ্ধে অতি শিগগিরই তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্থানীয় এলাকাবাসী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তুরাগের ডিয়াবাড়ী এলাকার শিক্ষিত- সুশীল সমাজ, সচেতন নাগরিক ও সর্বস্তরের জনগন। খবর সংশ্লিষ্ট এলাকাবাসী, ভুক্তভোগী ও একাধিক বিশ্বস্ত তথ্য সূত্রের।


তথ্য অনুসন্ধান, শিক্ষার্থী ও এলাকাবাসীদের নিকট থেকে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)'র ৫৩ নম্বর ওয়ার্ডে ঐতিহ্যবাহী ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। ১৯১২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার শাসনামলে হরিরামপুর ইউনিয়ন পরিষদ থাকা অবস্থায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি ভাঙ্গা টিন সেট ঘর থেকে তিন তলা বিশিষ্ট স্কুল ভবন তৈরি করে দেন। বিগত দিনে স্কুলে দায়িত্বশীল প্রধান শিক্ষকরা যথাযথ দায়িত্ব পালনসহ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট অবধান রাখেন। 

শিক্ষার্থীরা জানান, বর্তমানে উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা রাবেয়া ইসলাম ঠিকমত স্কুলে আসেন না। যদি আসেনও সঠিক ভাবে ক্লাশ করান না, নিজের ব্যক্তিগত ও পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত সময় কাটান। স্কুল চলাকালীন সময়ে ক্লাশ ফাঁকি দিয়ে এবং সময়ের আগে শিক্ষার্থীদের ছুটি দিয়ে মাঝেমধ্যে ডিয়াবাড়ী কাঁশবন এলাকায় ঘুরতে যান বলেও অনেকেই অভিযোগ করেন। কি করে সে দীর্ঘদিন ধরে ক্ষমতার বলে উক্ত স্কুলে কর্মরত আছেন, এটিই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 


স্কুলের প্রাক্তন একাধিক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, ১৯৮২ সালে আমি ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ি। এরপর ১৯৮৮ সালে আমি কৃতিত্বের সাথে পঞ্চম শ্রেণি পাস করে স্কুল থেকে বিদায় নেই। তৎকালীন স্কুলটি টিন দিয়ে তৈরি করা হয়েছিল।

এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সকলের কাছে পরিচিত।



 এলাকাবাসী, ভুক্তভোগী ও স্কুলের সাবেক শিক্ষার্থীরা জানান, জন্মলগ্ন থেকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি ওপরে টিন এবং তার চার পাশে টিনের বেড়া দিয়ে বেষ্টনী করা ছিল। বিদ্যালয়ের সামনে ছিল একটি খেলার মাঠ। বিশাল আকৃতির একটি নীম গাছ ছিল। সামাজিক ও রাজনৈতিক পটপরিবর্তনের ফলে ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছুটা উন্নতি সাধিত হয়। সময়ের পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে সরকারি ভাবে টিনের স্কুলটিকে ইটের বিল্ডিংয়ে রুপান্তরিত করা হয়েছে। বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে পুরানো ভবনের পাশে স্কুল দ্বিতীয় তলা আরও একটি স্কুল ছিল। 

পরবর্তীতে কৌশলগত  এবং রাজনৈতিক কারণে  সেই স্কুলের পাশের দুই তলা ভবনটি নাম মাত্র টেন্ডারের মাধ্যমে তৎকালীন সময়ে ডিয়া বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান শিক্ষিকা আ.লীগের দোসর রাবেয়া ইসলামের যোগসাজশে স্কুল ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি মো: মুনছুর মিয়া গোপনে সিন্ডিকেট করে রাতের আঁধারে নামমাত্র টেন্ডার দিয়ে ঐতিহ্যবাহী স্কুলের লাখ লাখ টাকার রড, বইখাতা, আসবারপত্র ও অন্যান্য জিনিসপত্র অন্যত্র বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 


তথ্য সূত্র, স্যোসাল মিডিয়া ও এলাকাবাসী জানায়, স্কুলকালীন সময়ে সুযোগবুঝে প্রধান শিক্ষিকা রাবেয়া ইসলাম ও তার সহকারী শিক্ষকরা ডিয়াবাড়ী মেট্রোরেল এলাকায় কাঁশবনে ঘুরে বেড়াতে যান। 

ঘুরতে গিয়ে তিনি মনের আনন্দে  ছবি তুলে পরবর্তী সেই ছবি ফেসবুকে পোস্ট করেন। প্রধান শিক্ষিকার ব্যক্তিগত ফেইসবুক আইডি তথা (স্যোসাল মিডিয়া) থেকে এসব ছবি সংগ্রহ করা সহ তার তথ্যউপাত্তের সত্যতা পাওয়া গেছে । বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আগামী নির্বাচনে একজন কাউন্সিল প্রার্থীর সাথে ওই শিক্ষিকার বেশ দহরমমহরম ও সখ্যতা রয়েছে । ৫৩ নম্বর ওয়ার্ডের বসবাসরত মানুষের মুখে এমনটাই গুঞ্জণ শোনা যাচ্ছে। 


অভিযোগ উঠেছে, বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে সাবেক ঢাকা-১৮ আসনের প্রয়াত 

সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, মিরপুরের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিগত সরকারের তৎকালীন প্রাথমিক ও গন শিক্ষা প্রতিমন্ত্রী আস্তাভাজন ও অত্যন্ত বিশ্বস্ত এবং আর্শীবাদপুষ্ট হয়ে তাদেরই ক্ষমতার জোরে প্রভাব বিস্তার করে আওয়ামীলীগের দোসর পরিচয়ে রাবেয়া ইসলাম ডিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। এরপর তিনি ঢাকা-১৮ আসনের এমপির নির্দেশনায় তুরাগের হরিরামপুর ইউনিয়নের সাবেক ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মুনছুর মিয়াকে একক ক্ষমতার বলে বানিয়ে অত্র স্কুল পরিচালনা কমিটির সভাপতি চেয়ারে বসান। 


তুরাগের ৫৩ নং ওয়ার্ড ডিয়াবাড়ি এলাকার লোকজন জানান, সাবেক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুনের নির্দেশক্রমে ক্ষমতার অপব্যবহার করে সাবেক ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় আওয়ামীলীগ নেতা মুনছুর মিয়াকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্বে বসানো হয়। ক্ষমতায় থাকাকালীন সময়ে প্রধান শিক্ষক রাবেয়া ইসলাম ও স্কুল কমিটির সভাপতি মো: মুনছুর মিয়া তাদের উভয়েই ব্যাপক দুর্নীতি, জাল জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি সহ এহেনু কোন কাজ নেই যেন তারা মিলেমিশে সেগুলো সিন্ডিকেট করে করেনি। তারা কিছু বাদ দেননি। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার তৎকালীন সময় রাবেয়া ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন শিক্ষা অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ করেন । ক্ষমতা ও প্রভাববিস্তার করে সেই সময় অভিনব কৌশলে টালবাহানা দিয়ে অভিযোগটি উড়িয়ে দেয় এবং আওয়ামী লীগপন্হী লোক বলে তার কোনো কিছুই হয়নি। পরবর্তীতে সাবেক ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: হাবিব হাসানের তার অফিসে ফুলের শুভেচ্ছা জানাতে যান ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া ইসলাম। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ঢাকা -১৫ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সহ অসংখ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে দেখা করেন এবং ছবি তুলেন। এসময় সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)র ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব মো: নাসির উদ্দিন, ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মো: মুনসুর মিয়া, ডিয়াবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত সিনিয়র আওয়ামীপন্থী শিক্ষক শ্রী পরিতোষ সরকার ও ফুলবাড়িয়া এলাকার আওয়ামীলীগ নেত্রী ও সাবেক সংরক্ষিত হরিরামপুর ইউনিয়ন পরিষদ এর সংরক্ষিত নারী ইউপি সদস্য রাবেয়া খাতুন প্রমুখ । 


এদিকে ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এক মেধাবী শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, ১৯৮৩ সালে আমি অত্র বিদ্যালয়ের ভর্তি হয়ে পড়াশোনা শুরু করি। বাবা ছিল আমার বাসার স্কুল শিক্ষক। প্রথমে কাঁঠের বোর্ড ও চক তথা খড়িমাটি দিয়ে লিখা আরম্ভ করি। মেধাবী শিক্ষার্থী হিসেবে ১৯৮৮ সালে আমি পঞ্চম শ্রেণিতে পড়ি এবং বৃত্তি পরীক্ষায় অংশ নেই। অল্পের জন্য বৃত্তি পাইনি। কিন্তু এ স্কুল থেকে আমার চাচা বৃত্তি পেয়েছিল।


একই স্কুলের সাবেক এক মেধাবী শিক্ষার্থী ডিয়াবাড়ী এলাকার বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, তুরাগের ডিয়াবাড়ী এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অত্র প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষিকা রাবেয়া ইসলাম আওয়ালীগের দোসর। সে অধীক সময় ধরে এখানে কর্মরত আছেন। সে আসার পর থেকে অদ্যবদি পর্যন্ত স্কুলের শিক্ষা ব্যবস্তা ভেঙে পড়েছে। স্কুলের ভেতরে রান্নাবান্না ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। স্কুলে যে কয়জন শিক্ষক রয়েছেন তার মধ্যে অধিকাংশ শিক্ষক হলো নারী। আমরা এলাকাবাসী ও অভিভাবকরা নারী প্রধান শিক্ষক চাই না, তার পরিবর্তে পুরুষ শিক্ষক নেয়ার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট থানা শিক্ষা অফিসারের নিকট জোরদাবি জানাচ্ছি। 


এব্যাপারে আজ দুপুরের পর সহ এবং সম্প্রতি একাধিকবার ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া ইসলামকে স্কুলে গিয়ে তার রুমে পাওয়া যায়নি। তার কক্ষ বন্ধ দেখা গেছে। পরবর্তীতে কয়েকজনকে কোথায় গেছেন- জিজ্ঞেস করলে স্কুলের অন্য শিক্ষিকারা বলেন, ম্যাডাম জরুরি কাজে একটু স্কুলের বাহিরে গেছেন। কাজ শেষ করে তিনি আবার চলে আসবেন। তবে স্কুলের ৫ম শ্রেণির ছাত্ররা জানান, প্রধান শিক্ষিকা (বড় ম্যাডাম) মাঝেমধ্যে বাহিরে যায়। ঠিকমত পড়ান না। পরবর্তীতে অভিযুক্ত উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া ইসলাম এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। সে কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 


এব্যাপারে সুষ্ঠ তদন্ত, প্রধান শিক্ষক রাবেয়া ইসলাম এর অপসারণ, দুর্নীতির টাকা সরকারের খাতে জমা এবং ন্যায় বিচারের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রনালয় সহ সরকারের সংশ্লিষ্ট মহলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ডিয়াবাড়ী এলাকার সর্বস্তরের জনগন।  

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য