উত্তরায় ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে’ ব্যানারসহ ৩ আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

দে
এলেন বিশ্বাস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:২১
উত্তরায় ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে’ ব্যানারসহ ৩ আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

 রাজধানীর তুরাগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারসহ তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে তুরাগ থানা-পুলিশ। পুলিশ জানিয়েছে, ঢাকায় একটি ঝটিকা মিছিল আয়োজনের প্রাক্কালে তাদের আটক করা হয়।


সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-আশুলিয়া সড়কের প্রত্যাশা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন মো. কামরুল ইসলাম (২১), মো. হযরত আলী (২০) ও মো. মিতুল হাসান (১৯)। তাদের সবার বাড়ি গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন এলাকায়।


ঘটনার বিস্তারিত জানিয়ে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, "তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নুর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন ওরফে কবির উদ্দিন মোল্লার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি মিছিল বের করার প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রত্যাশা ব্রিজ এলাকায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে আওয়ামী লীগের ব্যানারসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।


ওসি মোস্তাফিজুর রহমান আরও জানান, তাদের কাছ থেকে আওয়ামী লীগের ৭ ফুট বাই ৩ ফুট আকারের একটি ব্যানার জব্দ করা হয়েছে, যাতে লেখা ছিল: ‘শেখ হাসিনা বীরের বেশে, ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে।’



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য