পিংক বাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগ দিচ্ছে বিআরটিসি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:১৩
পিংক বাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগ দিচ্ছে বিআরটিসি

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস ‘পিংক বাস’-এর জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট।


বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।


প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে এবং উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে। পাশাপাশি ভারী যান চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যাদের বর্তমান লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ হয়েছে, তারাও আবেদন করতে পারবেন।


আগামী রোববার (৩০ আগস্ট), সোমবার (৩১ আগস্ট) ও মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি নিয়ে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে সরাসরি উপস্থিত হতে বলা হয়েছে।


প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের ৭ দিন থেকে সর্বোচ্চ ২ মাস পর্যন্ত ভারী যান চালনার বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে চালকদের থাকা ও খাওয়ার ব্যয় বহন করবে বিআরটিসি।


প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হলে করপোরেশনের প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক চালক হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে না।


এ ছাড়া ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে এসব চালক অগ্রাধিকার পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


প্রয়োজনে ম্যানেজার (ট্রেনিং), বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরের সঙ্গে ০১৬১৯-৪৫৭২৪৫ নম্বরে (হোয়াটসঅ্যাপ) যোগাযোগ করা যাবে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য