ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল নেপাল

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৯
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল নেপাল



রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপালে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়া অধিদপ্তরের সহকারী ফারজানা সুলতানা জানান, সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩, যা মাঝারি মাত্রার ভূমিকম্প। চলতি মাসে এ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি বলেও জানান তিনি।


ভূমিকম্পের মাত্রা তুলনামূলক বেশি হওয়ায় উৎপত্তিস্থল দূরে থাকা সত্ত্বেও ঢাকা ও রংপুরের মতো এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানান ফারজানা সুলতানা।


তবে নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।


ভূমিকম্পটি নেপাল ছাড়াও বাংলাদেশ, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য