শেখ হাসিনা ফিরে এলে দণ্ড কার্যকর হবে: রিজভী

দে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৭
শেখ হাসিনা ফিরে এলে দণ্ড কার্যকর হবে: রিজভী


পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবে দেশে ফিরে এলে তার দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


রিজভী বলেন, আওয়ামী লীগের পতন হলেও তাদের ফ্যাসিবাদী কর্মকাণ্ড থেমে নেই। তারা গোপনে নাশকতা চালাচ্ছে, অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটাচ্ছে। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।


তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি তাদের মালিকানাধীন পোশাক কারখানাগুলোতেও অরাজকতা সৃষ্টি করছে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের এ চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য