আবারো যদি শহীদ হতে হয় মাঠে নামতে হয় আমরা শিক্ষক,ছাত্র এক হয়ে মাঠে নামবো বলেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন সাদা দলের সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও র্যালি শেষে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড.ফেরদৌস রহমান বলেন,দীর্ঘ জুলুম নির্যাতনের পর আমাদের শিক্ষার্থী আবু সাঈদ সহ সারাদেশে ১০০০ শিক্ষার্থী নিহত হয়েছে। তাদের রক্ত এখনো শুকায়নি।মায়েদের আহাজারি এখনো থামেনি । তারপরেও বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন,এটা যাতে করতে না পারে এই জায়গা থেকে একত্রিত হয়েছি। আবারো যদি শহীদ হতে হয় মাঠে নামতে হয়। আমরা শিক্ষক,ছাত্র এক হয়ে মাঠে নামবো।কোন অপশক্তিকে প্রশ্রয় দিবোনা।