প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় এ বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ১৮৮ মিলিমিটার বা তার বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
অতিবৃষ্টির কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাময়িকভাবে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।