সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদীয় দলের নেতা তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশনা দেন তিনি।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।