দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত আকভান, আজ কমবে বৃষ্টি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬
দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত আকভান, আজ কমবে বৃষ্টি

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গত কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হলেও আজ শনিবার বৃষ্টি কমে আসতে পারে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মেঘের ফাঁকে রোদের দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আজ দেশের উপকূলীয় অঞ্চল, ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজধানীতে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। আকাশ মেঘলা থাকলেও দিনের কোনো কোনো সময় সূর্যের দেখা মিলতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়। এর আগের দিন সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল যশোরে, ১৩৩ মিলিমিটার। এ সময়ে রাজধানী ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের দিন বৃষ্টির পরিমাণ ছিল ১৯ মিলিমিটার।

আবহাওবিদ এ কে এম নাজমুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়টি অনেকটাই দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ আকারে রয়েছে। এর প্রভাবে আজ দেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে আসতে পারে।

এর আগে শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে ভারতের ওডিশা উপকূলের গোপালনগর এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় আকভান। উপকূলে আছড়ে পড়ার আগেই এটি দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তী সময়ে শক্তি আরও হারায়।

আবহাওয়ার এই পরিবর্তনে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির ভোগান্তি কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য