সারাদিন স্বর্ণদ্বীপে সামরিক মহড়া, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৩:১৮
সারাদিন স্বর্ণদ্বীপে সামরিক মহড়া, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী


দিনভর রোদ-গরমে নোয়াখালীর স্বর্ণদ্বীপে সামরিক মহড়া পরিদর্শন ও বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ কর্মসূচি শেষে ঢাকায় ফিরে বিশ্রাম না নিয়ে সন্ধ্যায় যোগ দিয়েছেন সচিবালয়ে দাপ্তরিক কাজে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন। এরপর একে একে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।


এর আগে, তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া দেখতে সকাল ৮টা ৩০ মিনিটে বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপের পথে রওনা হন এবং বেলা সাড়ে ১১টায় সেখানে পৌঁছান।


স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ ইউনিটগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১, ২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন। প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পাশে নিয়ে একটি আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল বা সাঁজোয়া যান চালিয়ে মহড়ার বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন।


এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।


বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।


মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দিনের ক্লান্তি উপেক্ষা করে সচিবালয়ে গিয়ে দাপ্তরিক দায়িত্ব পালন করেন তিনি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য