স্লোগানে স্লোগানে নয়াপল্টনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিশাল মিছিল

দে
কাউসার আহমেদ
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫
স্লোগানে স্লোগানে নয়াপল্টনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিশাল মিছিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে মিছিল নিয়ে সমবেত হয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা।


​শনিবার (৭ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দিতে দিতে নয়াপল্টনের দিকে এগিয়ে যান তারা। 


এ সময় নেতাকর্মীদের কণ্ঠে ‘লাল-সবুজের পতাকায়, জিয়া তোমায় দেখা যায়’সহ দলীয় বিভিন্ন স্লোগান শোনা যায়। পরে মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্ধারিত স্থানে এসে শেষ হয় এবং নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।


​মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ। এতে জেলা ও বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য