ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক নাদিম। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিক নাদিম দীর্ঘদিন ধরে সাভার অঞ্চলে পেশাদার সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি বাংলা মেইল, বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
তার মৃত্যুতে সাভারের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
একজন সহকর্মী হিসেবে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।