রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টা ১৬ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ২২/এ নম্বর বাসায় এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।