কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত,আহত আরো ৪

দে
মোঃ সাইফুল ইসলাম
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৩:১০
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত,আহত আরো ৪



কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চার জন।


আজ রোববার (৩০ আগস্ট) দুপুর আড়াই টার দিকে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়ক উপজেলা আচমিতা ইউনিয়ন রিলাক্স রেস্টুরেন্ট সংলগ্ন তেভাগা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।




এতে ঘটনাস্থলেই মিলন মিয়া (৪০) নামে একজন নিহত হয়। অন্যদের আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন


নিহতরা হলেন , হবিগঞ্জ জেলা আজমেরীগঞ্জ উপজেলা কাকালচর এলাকার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫), বদিউল আলমের নাতনি জারা মনি (৮)। এবং বদিউল আলমের জামাতা ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন মিয়া(৪০)


এছাড়াও আহত হয়েছেন, বদিউল আলম (৫০), বদিউল আলমের নাতি আতিকুল ইসলাম (৮), নাতনি প্রিয়া আক্তার (২২), মেয়ে বর্ণা বেগম (৩০)।




প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, আহত বদিউল আলম ও তার পরিবারের সদস্যরা মেয়ের বাড়ি নান্দাইল থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে একটি সিএনজিতে করে যাচ্ছিলো।


সিএনজিটি কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়ন তেভাগা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুমরেমুচরে যায় সিএনজিটি। এসময় ঘটনাস্থলেই নিহত হয় স্বর্ণা বেগমের স্বামী মিলন মিয়া। 




দুর্ঘটনার সত্যতা স্বীকার করে কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিনূর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ উদ্ধার করি আমরা । আরও দুইজন হাসপাতালে নিহত হয়েছেন। দূর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য