নীলফামারীর কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন হুমাউন কবির (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী। রোববার(২০ সেপ্টেম্বর)বিকেলে রংপুর টু জলঢাকা সড়কের গাড়াগ্রাম ইউনিয়নের গাড়াগ্রাম ধরেয়ার বাজার নামকস্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থী গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে এবং রনচন্ডী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনির শিক্ষার্থী ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে কান্নার মাতম চলছে।পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা জানায়,নিহত শিক্ষার্থী হুমাউন কবির বিকেলে বাড়ি থেকে সাইকেল যোগে ফটোকপি করার জন্য ধরেয়ার বাজার যাওয়ার পথে জলঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।