সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১

দে
নজরুল ইসলাম
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:২২
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চারা বটতলা এলাকায় ভোররাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রায়গঞ্জ থানার কালিঞ্জা পূর্বপাড়া এলাকার গুটু হাওলদারের ছেলে ঠাকুর এবং কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকার আলী আফছারের ছেলে ও গাড়িচালক আশিক।


স্থানীয় বাসিন্দা রাসেল বলেন, দুর্ঘটনার শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যাই এবং সেখানে দুজনকে মৃত দেখতে পাই। নিহত ঠাকুরের ছেলে বিষ্ণকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য শহরের আভিসিনা হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার এস.আই শফিকুল ইসলাম জানান, তারা সিরাজগঞ্জ রোড এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে শিয়ালকোলের চারা বটতলা এলাকায় দুর্ঘটনার শিকার হন। তবে কী ধরনের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে বা কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য