হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২
হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত নানা চ্যালেঞ্জ ও অস্বস্তির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার উপস্থিতি বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


হুমায়ুন কবির বলেন, স্বেচ্ছায় দেশে ফেরা এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে ফেরত আনার বিষয় দুটি আলাদা। সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াতের ক্ষেত্রে এক ধরনের নিয়ম প্রযোজ্য হলেও অপরাধীদের ফেরত আনার বিষয়টি প্রত্যর্পণ চুক্তির আওতাভুক্ত।


তিনি বলেন, শেখ হাসিনা অপরাধের আওতায় পড়েন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে। এ বিষয়ে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট আরও অনেকে দেশ থেকে অর্থ লুটপাট ও হত্যাকাণ্ডের পর পালিয়ে রয়েছেন। তাদেরও প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চাওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।


শহীদ হাদির হত্যাকারীসহ আরও অনেক সন্ত্রাসী ভারতে পালিয়ে রয়েছে বলেও দাবি করেন তিনি।


ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা এবং কোনো বাংলাদেশি মিশনে গেলে তাকে গ্রেপ্তার করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন না।


তিনি আরও বলেন, বাংলাদেশে ফেরার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি। তাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। এর বাইরে তার দেশে ফেরার কোনো সুযোগ নেই।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য