কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৫:১০
কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তাব্য দেন,নীলফামারী-৪আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।আরো বক্তব্য দেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা নীল রতন দেব,কিশোরগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল গফুর,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন,উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম,উপজেলা নাগরিক পার্টির সভাপতি জাহেদুল ইসলাম লাবু, নিতাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।


এ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মসূচির মধ্যে শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা,দোয়া মাহফিল, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।


পাশাপাশি দিবস দুটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনতাকিম বলেন,মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে১৪ডিসেম্বর থেকে ১৬ডিসেম্বর পর্যন্ত সর্বত্র জাতীয় পতাকা ব্যবহারের আহবান জানাচ্ছি।পাশাপাশি তিনি বিজয়ের মাসে ৭১রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের যাতায়াত ফ্রি করাসহ তাদের দেখভাল করার আহবান জানান।


সভাপতিত্বে বক্তব্যে ইউএনও আরিফুর রহমান বলেন,মহান বিজয় দিবসের আনন্দ যেন শুধু উপজেলায় আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থাকে,বরং উপজেলার প্রতিটি ইউনিয়ন,গ্রাম ও প্রান্তিক জনপদের মানুষও যেন সমানভাবে বিজয়ের উৎসবে শামিল হতে পারেন।এজন্য বিজয় দিবসের আনন্দ ও উৎসবের আমেজ উপজেলা থেকে প্রত্যন্ত গ্রাম ও প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হবে।তিনি আরো বলেন,মহান বিজয় দিবস আমাদের গৌরব, আত্মত্যাগ ও জাতীয় ঐক্যের প্রতীক।তাই বিজয়ের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য