ফেনীর দাগনভূঞা থানার মানবিক (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান কে গভীর ষড়যন্ত্র করে থানা থেকে সরিয়ে ষড়যন্ত্রকারীরা সফল হয়েছে।সাধারণ মানুষ ব্যবসায়ী সর্ব মহল হতাশ।
বিশেষ মহলে উচ্ছ্বাস!আবার চাঁদাবাজি,খুন,ডাকাতি,রাজনৈতিক অস্থিরতা বাড়বে। এবং আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা দাগনভূঞাতে। ওসি নোমান সম্ভ্রান্ত পরিবারের সন্তান। চন্দ্রগঞ্জ থানা দায়িত্ব পালন কালে মানবিক কাজ করে অনেক সুনাম কুড়িয়েছেন। সন্ত্রাসী চাঁদাবাজদের আতঙ্ক ওসি নোমান। দাগনভূঞা উপজেলা যুব মহিলা লীগ নেত্রী তাজকিরা তানিন সনি কে গ্রেফতার করে জেলে দেয় ওসি নোমান। ওই নেত্রী জামিনে এসে ওসি নোমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফাঁদ আটে।
এ আই তৈরি অডিও রেকর্ডিং করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করে তার ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। দাগনভূঞা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমাম হাছান কচি জানান,ওসি নোমান একজন মানবিক দক্ষ অফিসার। অশিক্ষিত মোবাইল সাংবাদিক অনিবন্ধিত অনলাইনে, ফেসবুকে ভুয়া সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা জানান।