মুরাদনগরে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ

দে
নাজমুল হাসান
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৭
মুরাদনগরে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ


কুমিল্লার মুরাদনগরে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা যুবদল।


সোমবার (১৯ অক্টোবর) উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ ও সদস্যসচিব সৈয়দ হাসান আহমেদের স্বাক্ষরিত পৃথক নোটিশের মাধ্যমে তাঁদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

শোকজ পাওয়া দুই নেতা হলেন—নবীপুর পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মিয়া এবং যাত্রাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদিম হায়দার।


উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠনের নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার প্রেক্ষাপটে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


নোটিশে উল্লেখ করা হয়, ইউনিয়ন যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে ওই দুই নেতার বিরুদ্ধে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ কারণে তাঁদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।


নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য