রাজাপুরে উপ-নির্বাচনে প্রার্থীকে প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৯ অক্টোবর ২০২২, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজাপুরে উপ-নির্বাচনে প্রার্থীকে প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগ

দৈনিক দেশেরকথা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুর উপজেলার ৪ নং গালুয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের বই প্রতীকের মেম্বার পদপ্রার্থী মোসা ঃ মরিয়ম বেগম ও তার সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্ধী প্রার্থী কলম প্রতীকের মোসা ঃ হাফসা বেগমের শশুর মোঃ ফিরোজ আলম ও ২ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো ঃ মোস্তফা হাওলাদারসহ তাদের কিছু সমর্থকদের বিরুদ্ধে।

এ বিষয়ে মোসাঃ মরিয়ম বেগম রাজাপুর উপজেলার গালুয়া (১,২,৩ নং ওয়ার্ড) উপ-নির্বাচন রিটার্ণিং ও উপজেলা নির্বাচন অফিসার বরাবরে ২৮ অক্টোবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে যানাজায়, উপ-নির্বাচনে তিনজন প্রার্থী অংশ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর সকালে মরিয়ম তার সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা ২ নং জীবনদাসকাঠী’তে প্রচার প্রচারণা চালাতে গেলে তাতে বাধা সৃষ্টি করে খুন জখমের হুমকি সহ অকথ্য ভাষায় গালমন্দ করে প্রতিদ্বন্ধী প্রার্থী কলম প্রতীকের মোসা ঃ হাফসা বেগমের শশুর মোঃ ফিরোজ আলম ও ২ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো ঃ মোস্তফা হাওলাদারসহ আরো ৪-৫ জন।

অভিযুক্ত ফিরোজ আলম ও গালুয়া ইউনিয়েন ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মোস্তাফা হাওলাদার অভিযোগ অস্বিকার করে বলেন, আমরা এ বিষয়ে কিছুই জানিনা। অভিযোগ পত্রে ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে তখন আমরা ওই এলাকায় ছিলাম -ই-না। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে উপ-নির্বাচন রিটার্নিং ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু ইউসুব জানান, অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, গত দুই মাস আগে গালুয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোসাঃ হাফিজা আক্তার মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর পরে ওই পদটি শূন্য হয়ে যায়। আগামী ২ নভেম্বর শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

https://play.google.com/store/apps/details?id=com.newsapp.daynikdesherkotha

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

১০

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

১১

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১২

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১৩

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৬

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৭

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৮

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

১৯

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

২০