কিশোরগঞ্জে নানাভাবে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন – দৈনিক দেশেরকথা
আনোয়ার হোসেন
১৪ মে ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে নানাভাবে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই ডাঙ্গাপাড়ার গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম।তিনি একসময় ভুল সঙ্গদোষে মাদকের অন্ধকার জগতে জড়িয়ে পড়েন। এ ভুল সঙ্গদোষে ধীরে ধীরে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন সাইদুল ইসলাম। তবে জীবনের কঠিন বাস্তবতা তাকে নতুন করে ভাবতে শেখায়। অবশেষে মাদককে চিরতরে বিদায় জানিয়ে এখন তিনি আলোর পথে, ভালোর পথে এগিয়ে চলেছেন। কিন্তু সেই অতীত তকমা দিয়ে মিথ্যা অভিযোগ, অপপ্রচার, দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাইদুল ইসলাম ও তার পরিবার। সাইদুল ইসলাম নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের মৃত্যু ইদ্রিস আলীর ছেলে। গতকাল বুধবার দুপুরে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সামনে অভিযোগ তুলে ধরে বলেন, আমি এক সময় সঙ্গদোষে মাদকের সাথে জড়িয়ে পড়ি।পরিশেষে নানা প্রতিকূলতাসহ নিজের ভূল বুঝতে পেরে এ অন্ধকার জগৎ থেকে অনেক আগেই বেরিয়ে এসে সংসার মুখী হই।এর মধ্য আমার স্ত্রী প্রবাসে ছিল। বর্তামানে আমার ছেলে আরিফুল ইসলাম লিবিয়ায় কর্মরত রয়েছেন। যা তাদের কষ্টাজিত অর্থে একটি বাড়ি নির্মাণ করেছি।কিন্তু আমার এমন পরিবর্তন দেখে সেই অতীত তকমা দিয়ে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী সদস্যের পরিচয় দিয়ে হয়রানিসহ বাড়ির দরজা-জানালা ভাংচুর করেন।আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার পরিবারের কেউ মাদকের সাথে জড়িত নেই। কেউ প্রমান দিতে পারলে এর বিচার আমি নিজ হাতে করব। পরিশেষে আমি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ন্যায় বিচার নিশ্চিতসহ পরিবারের নিরাপত্তার দাবি জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মাদক ও অনলাইন ক্যাসিনোতে জুয়া খেলার দায়ে ৮ আসামি কারাগারে:প্রশংসায় ভাসছেন ওসি

প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ঘাটতি কমার আশা রিজভীর

জন্মের পরই নবজাতককে শালদুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সড়ক-রেল খাতে বড় বরাদ্দ, এক্সপ্রেসওয়ে ও আধুনিক পরিবহন ব্যবস্থায় জোর: প্রতিমন্ত্রী

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১১

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৬

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৭

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৮

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৯

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

২০