সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা উপজেলার সেলবরষ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আমিন দোজাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
জানা যায়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের অধিকার আদায়, তাদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, কৃষক সমাজের উন্নয়ন ও তাদের ন্যায্য দাবি আদায়ে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে নবগঠিত কমিটি কাজ করবে।
নবনির্বাচিত সভাপতি আমিন দোজা তিনি বলেন,
আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ। কৃষকদের কল্যাণে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।
এদিকে সেলবরষ ইউনিয়নের সাধারণ কৃষক ও দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন এই কমিটি গঠনের খবরে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা করছেন, এই কমিটি কৃষকদের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
মন্তব্য করুন