কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
আনোয়ার হোসেন
২৬ জুন ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুস্থ- সবল ও মেধাবী জাতি গঠনে নীলফামারীর কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশুর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কালিকাপুর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে দেড় শতাধিক স্বাস্থ্যকর শিশুদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিশুদের উচ্চতা, ওজন, শারীরিক ফিটনেস এবং সাধারণ স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করে মূল্যায়ন করা হয়। এসব শিশুদের অংশগ্রহণে আয়োজিত প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব,কালিকাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজওয়ানুর রহমান,পুটিমারি ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, ইউপি সদস্য প্রভাষ চন্দ্র রায় ও দেড় শতাধিক স্বাস্থ্যকর শিশুর মা প্রমুখ। জানা গেছে, কমিউনিটির প্রতি মাসে ৫ বছরের নিচের শিশুদের ওজন, উচ্চতা ও পরামর্শ প্রদান করা হয়। এদের মধ্য যারা অপুষ্ট শিশু ছিল তাদের মধ্য থেকে শিশু বাছাই করে (পিডি হার্থ)পরিচালনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এর মাধ্যমে শিশুর মা,অভিভাবক ও পরিচর্যাকারী পুষ্টি বিষয়ে সচেতনতা লাভ করে এবং এলাকার অন্যান্য পরিবারেও পুষ্টি বিষয়ে সচেতনতার সৃষ্টি হয়। এর ফলশ্রুতিতে উন্নত পুষ্টি চর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশুর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অপরদিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপজেলা প্রশাসনসহ বে-সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে এ পুষ্টি কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজিত অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন, কিশোরগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার সুরেশ কুমার রায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১১

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১২

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৩

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৫

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৬

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৭

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৮

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১৯

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

২০