সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা – দৈনিক দেশেরকথা
আনোয়ার হোসেন
২৫ জুন ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

সামাজিক নেট দুনিয়ার যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে নীলফামারীর কিশোরগঞ্জে সচেতনামূলক এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জন প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বের বক্তব্য দেন ইউএনও আরিফুর রহমান। আরো বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান,উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, রণচন্ডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন,শিশুনিকেতন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বুলবুল আহমেদ,উপজেলা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সহ-সভাতি নাজমুল হোসাইন, সাধারণ সম্পাদক শাকিল ইসলাম,উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নানসহ অন্যান্য গণমাধ্যম কর্মী,থানা পুলিশ ও শিক্ষার্থী প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে এর অপব্যবহারের কারণে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে তথ্য যাচাই করে শেয়ার করার পাশাপাশি সচেতন ভূমিকা পালন করতে হবে। এজন্য সুশীল সমাজ, প্রশাসন, সংবাদমাধ্যম এবং সাধারণ জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। জানা গেছে, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো, নাগরিক ও তরুণ সমাজকে দায়িত্বশীল হতে উৎসাহিত করা এবং যেকোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করার অভ্যাস গড়ে তোলা। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট, ছবি বা তথ্য শেয়ার করার আগে সত্যতা যাচাই করা। উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও অপপ্রচার সমাজে নেতিবাচক প্রভাব ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাই এ থেকে বিরত থাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১০

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১১

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১২

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১৩

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৪

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৫

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৬

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৭

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৮

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৯

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০