পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা – দৈনিক দেশেরকথা
আল-আমিন হোসাইন
২২ জুন ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের ভান্ডারিয়ায় অবৈধভাবে গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা পাচারকালে ১ লাখ ৩০ হাজার রেণু পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিনজনকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, বরগুনা, পাথরঘাটা ও মঠবাড়িয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয় রয়েছে। ওই সিন্ডিকেটের তৎপরতা রোধে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের নেতৃত্বে রোববার রাতভর ভান্ডারিয়া ওভারব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পরিবহন করা বিপুল পরিমাণ গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়।

অভিযানের একপর্যায়ে রাত ২টার দিকে একটি মোটরসাইকেল তল্লাশি করে মঠবাড়িয়া উপজেলার সাফলেজা এলাকার সাহেব আলীর ছেলে মো. ফিরোজ এবং একই এলাকার আব্দুল হক ফরাজীর ছেলে মো. হানিফ ফরাজীর কাছ থেকে চারটি প্লাস্টিকের ড্রামে রাখা ৩০ হাজার গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়।

পরে সোমবার সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে পাথরঘাটা উপজেলার চরদোয়ানী তালুকের চর এলাকার আ. মান্নান হাওলাদারের ছেলে মো. নজরুল ইসলামকে আটক করা হয়। এ সময় মাইক্রোবাসে থাকা ১৪টি ছোট-বড় প্লাস্টিকের ড্রাম থেকে আরও ১ লাখ রেণু পোনা জব্দ করা হয়।

অবৈধভাবে চিংড়ির রেণু পোনা পরিবহনের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৮৫-এর ৮(১)(এ) ধারার অপরাধে এবং সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মো. নজরুল ইসলামকে ১ লাখ টাকা এবং মো. ফিরোজ ও মো. হানিফ ফরাজীকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে জব্দ করা ১ লাখ ৩০ হাজার রেণু পোনা ভান্ডারিয়া উপজেলার পোনা নদীতে অবমুক্ত করা হয়, যাতে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, চিংড়ির রেণু পোনা নির্বিচারে আহরণ ও পাচারের ফলে নদ-নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৎস্যসম্পদ রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১০

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১১

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১২

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৫

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

১৬

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার, বাড়বে স্বাস্থ্যখাতের সক্ষমতা

১৭

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এক দশক পর ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে খসড়া চার্জশিট

১৮

১২৭তম বার পিছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

১৯

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

২০