বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এক দশক পর ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে খসড়া চার্জশিট – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৮ জুন ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এক দশক পর ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে খসড়া চার্জশিট

দেশের ইতিহাসের অন্যতম আলোচিত আর্থিক কেলেঙ্কারি বাংলাদেশ ব্যাংক-এর রিজার্ভ চুরি মামলায় এক দশক পর খসড়া চার্জশিট প্রস্তুত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। খসড়া অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান-সহ দেশি-বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে।

সিআইডি সূত্রে জানা গেছে, খসড়া চার্জশিটে বিভিন্ন দেশের ৩৬ জন নাগরিক এবং ১৮টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ফিলিপাইনের ৩৬, বাংলাদেশের ১০, শ্রীলঙ্কার ৮, ভারতের ৪, চীনের ৩, উত্তর কোরিয়ার ২ এবং জাপানের ১ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম রয়েছে বলে জানা গেছে।

বর্তমানে অভিযোগপত্রটি যাচাই-বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। আইনি মতামত পাওয়ার পর মামলার পরবর্তী কার্যক্রম ও চার্জশিট আদালতে দাখিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের Federal Reserve Bank of New York-এ সংরক্ষিত বাংলাদেশের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনের বার্তা আদান-প্রদানের ব্যবস্থা সুইফট (SWIFT) ব্যবহার করে জাল বার্তা পাঠিয়ে এই অর্থ সরিয়ে নেওয়া হয়েছিল।

ঘটনাটি প্রকাশ্যে আসার ৩৯ দিন পর বাংলাদেশ ব্যাংক রাজধানীর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করে। এরপর থেকে মামলাটির তদন্তভার সিআইডির ওপর ন্যস্ত রয়েছে।

দীর্ঘ তদন্তের পর প্রস্তুত হওয়া এই খসড়া চার্জশিট মামলার তদন্তে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে চূড়ান্ত অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার আগে আইনি যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার, বাড়বে স্বাস্থ্যখাতের সক্ষমতা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এক দশক পর ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে খসড়া চার্জশিট

১২৭তম বার পিছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

কাঁঠালে তৈরি হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা মন্ত্রীর

বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা দীর্ঘতর, পাঁচ বছর ধরে নেই ওপেন-প্লে গোল

বিশ্বকাপ ম্যাচ প্রদর্শনী ঘিরে উত্তেজনা, রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নতুন আশা

ভেড়ামারা ১২মাইল এলাকায় বারি উদ্ভাবিত তিল ফসলের উপযোগিতা পরীক্ষার উপর মাঠ দিবস অনুষ্ঠিত

দেশের উন্নয়ন ধরে রাখতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ইমামতি ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, অবশেষে গ্রেফতার

১১

অন্যের রিজিক নষ্ট করলে কী শাস্তি? তওবা করলে কি ক্ষমা পাওয়া যায়?

১২

শিশু আয়াত হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেল আসামি আবির

১৩

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার

১৪

৭২ ঘণ্টা পেরিয়েও সীমান্তে আটকে ৯ জন, ফেরত নিতে অস্বীকৃতি বিএসএফের

১৫

২৬ জুন সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা

১৬

সমঝোতাকে ‘বিজয়’ হিসেবে তুলে ধরছে ইরান, তবে রয়ে গেছে নানা প্রশ্ন

১৭

মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে উড়ে গেল আলজেরিয়া, দারুণ সূচনা আর্জেন্টিনার

১৮

মৌলভীবাজার সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা, জানালেন রেলপথমন্ত্রী

২০